বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে

পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :  ‎
‎সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার পরেও ফিলিং স্টেশনগুলোতে যথা সময়ে তেল সরবরাহ না করায় পাবনা জেলা সদরের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সংগ্রহের জন্য যানবহনের দীর্ঘ লাইনে অপেক্ষা ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পাম্পে ‎তেল দেওয়ার ক্ষেত্রে অনিয়ম এর কারনে এক শ্রেনীর যানবাহন দ্রুত তেল নিয়ে চলে যাচ্ছে। আবার অনেকে দীর্ঘ ৪/৫ ঘন্টা অপেক্ষা করার পরেও তাদের তেল মিলছে না। যানবাহনের দীর্ঘ লাইনের কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে মোটর সাইকেলের মালিক ও গাড়ির চালকদের। ‎
‎পাবনা সদরের কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, পেট্রোল ও অকটেন নেওয়ার জন্য মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। একদিকে দীর্ঘ লাইন অন্যদিকে কতিপয় অসাধু তেল পাম্প কর্মচারীদের অনিয়মের কারনে যানবাহন দ্রুত তেল নিয়ে চলে যাচ্ছে। ‎
‎পাম্পের সামনে ঝুলানো বিজ্ঞপ্তিতে হেলমেট থাকা বাধ্যতামূলক করার পাশাপাশি মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশন এবং চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হচ্ছে। এসবের তোয়াক্কা না করে এক শ্রেনীর অসাধূ কর্মচারীদের কারনে তেল সরবরাহের অনিয়মের অভিযোগ উঠেছে। ‎ ‎
‎ভুক্তভোগী অনেকে বলেন, তেল পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু সিরিয়াল এত লম্বা যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ‎পর্যাপ্ত জনবল ও যথাসময়ে তেল সরবরাহ করে দ্রুত সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন গ্রাহকরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com