মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনায় র‌্যাবের অভিযানে বৈদেশিক মুদ্রাসহ ১ জন গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি
গত ৩০ জুলাই, ২০২২ তারিখ সময় ১৫.০৫ ঘটিকায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ‘পাবনা জেলার সাঁথিয়া থানাধীন মিয়াপুর গ্রামস্থ মেসার্স সাকিল ট্রেডার্স নামক টিনের গোডাউনে সামনে’ অভিযান পরিচালনা করে ধৃত আসামী মোঃ নূর আলী (৫৮), পিতা মোঃ বারাম উদ্দিন প্রমানিক, সাং-মিয়াপুর, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীর নিকট হতে সৌদি আরবের ১০০ রিয়াল মূল্যের নোট ০৮ টি, ৫০ রিয়াল মূল্যের নোট ০৬ টি, ২০ রিয়াল মূল্যের নোট ০১ টি, ০৫ রিয়াল মূল্যের নোট ০৫ টি, ০১ রিয়াল মূল্যের নোট ০৫ টি উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘ দিন যাবত অবৈধভাবে সরকারি শুল্ক ও কর ফাকি দিয়ে বৈদশিক মুদ্রা নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার সাধারন জনগনের নিকট ক্রয়-বিক্রয় করিয়া আসছিল। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া থানায় মামলা রুজু করা হচ্ছে ।

স্বাক্ষরিত/–
কিশোর রায়,সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার),ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com