মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনায় র‌্যাবের অভিযানে ১০টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

এমএইচ মাসুক, পাবনা:
পাবনায় র‌্যাব ১২ সিপিসি টু’র অভিযানে আতাইকুলা থানার মাধপুর মোড়ে ১০টি দেশীয় আগ্নেয়াস্ত্র¿সহ দুজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার সন্ধায় র‌্যাব এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।
র‌্যাব জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র কেনা বেচা হচ্ছে খবর পেয়ে কোম্পানী কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে একটি অভিযান দল অভিযান পরিচালনা করে।
এ সময় অস্ত্র ব্যবসায়ীরা গোপনে অস্ত্র কেনা বেচা করছিলো। র‌্যাবের অভিযান দল সেখানে পৌছালে তারা পালানোর চেষ্টা করে। এ সময় বিপ্লব মোল্লা ও লিটন ইসলাম নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান উদ্ধার করে। আটককৃতরা হলেন সাঁথিয়া থানার বোয়ালমারী গ্রামের রমজান মোল্লার ছেলে বিপ্লব মোল্লা (৩০) ও একই গ্রামের চান্দু ফকিরের ছেলে লিটন ইসলাম (২৮)।
র‌্যাব আরো জানায়, এই বিপ্লব ও লিটন দীর্ঘদিন ধরে অস্ত্রের বিভিন্ন অংশ তৈরি করে সেই অস্ত্রগুলো সেটিং করে পাবনা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে কেনা-বেচা করে আসছিলো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com