সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনায় র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি
র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা
পাবনা র‌্যাব কর্তৃক ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামী গ্রেফতার।
অদ্য ২৭ অক্টোবর, ২০২২ তারিখ ১৯.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘কুষ্টিয়া জেলার কুমারখালি থানার চরশ্রীকোল সাকিনস্থ মোক্তার মালিথা এর মালিকানাধীন ইট ভাটার অফিসের সামনে’ অভিযান পরিচালনা করে জিআর-১১৪/২২ (আতাইকুলা), প্রসেস নং-২১১৮/২২, তারিখঃ ১৯/১০/২০২২ খ্রিঃ; মূলের চুরি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ পারভেজ হোসেন (২৬), পিং-মোঃ হানিফ, সাং-মাছিমপুর (উত্তর), থানা-পাবনা সদর, জেলা-পাবনা’কে গ্রেফতার করা হয়। উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। পরবর্তীতে উক্ত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/–কিশোর রায়;সিনিঃ এএসপি ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, র‌্যাব-১২ সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com