রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনায় র‌্যাবের অভিযানে সাড়ে ২৭ কেজি গাঁজাসহ ২জন গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :

পাবনা র‌্যাব কর্তৃক ২৭.৫ কেজি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন গ্রেফতার। মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ১১/০৪/২০২৩ খ্রিঃ সময় ২০.৫৫ ঘটিকায় ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার পাবনা সদর থানাধীন পাবনা পৌরসভার ০৩ নং ওয়ার্ডের দিলালপুর হাজি মহসিন রোডে গর্ভনমেন্ট গালর্স স্কুলের দক্ষিণ পাশের্^ এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড এর সামনে পাঁকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে ২৭.৫ (সাতাশ দশমিক পাঁচ) কেজি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা, মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি সিএনজি, চাবি-০১টি, মোবাইল-০২টি, সীম কার্ড-০৩টি, নগদ-৭৫০/- টাকা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।  গ্রেফতারকৃত আসামীর নামঃ ০১। মোঃ সজিব মোল্লা (৩২), পিতা-মোঃ সহিম মোল্লা, সাং-রামানন্দপুর, ০২। মোঃ তবির প্রামাণিক (৪০), পিতা-মৃত তসিম প্রামাণিক, সাং-দেয়ার পাড়া, উভয় থানা-পাবনা সদর, জেলা-পাবনা।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নিজ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিল।  গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাহাদের পাবনা জেলার সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাক্ষরিত-মোঃ তৌহিদুল মবিন খান, স্কোয়াড্রন লীডার, কোম্পানি কমান্ডার  র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com