বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

পাবনায় হরতালের সমর্থনে বিএনপি’র মশাল মিছিল

Reading Time: < 1 minute

আরকে আকাশ, পাবনা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ডাকা আগামীকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মশাল মিছিল বের করেছে পাবনা জেলা বিএনপি ও সকল অংগ সংগঠন। আজ সোমবার সন্ধ্যায় পাবনা জেলা বিএনপি’র সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান এর নেতৃত্বে মশাল মিছিলটি পাবনা শহরের গাছপাড়া বাইপাশ মোড় থেকে বের হয়ে পাবনা-রাজশাহী মহাসড়ক হয়ে শহরের প্রবেশমুখে এসে মশাল মিছিলটি শেষ হয়। মশাল মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। হরতাল সফল করতে জনগণের প্রতি আহবান জানানো হয় মশাল মিছিল থেকে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com