বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বেড স্বল্পতার কারনে বারন্দায় থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা:

‎পাবনায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। বিশেষ করে ৬মাস থেকে ২ বছরের শিশুর সংখ্যা বেশি।

গত ২৪ ঘন্টায় মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে পাবনা সদর হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় ২০জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ৫০জন রোগী হাসপাতালে চিকিৎসা গ্রহন করছে। হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে পাবনা সদর হাসপাতালে ২৪৮জন রোগী ভর্তি হয়েছে।

হাসপাতালে রোগীর স্বজনদের অভিযোগ চিকিৎসার জন্য প্রয়োজণীয় সকল সামগ্রি ও ঔষধ তাদেরকে বাইরে থেকে কিনতে হচ্ছে। হাসপাতাল থেকে কোন ঔষধ বা অন্যান্য সামগ্রি সরবরাহ করা হচ্ছে না।

এরপরেও রোগীর চিকিৎসা সেবা নিয়ে অনেকে অসন্তোষ প্রকাশ করেন। এদিকে রোগীর সংখ্যা বেশি হওয়ায় ও বেড স্বল্পতার কারনে হাসপাতালের বারান্দায় থাকতে হচ্ছে রোগীদের ।

এতে করে রোগী ও স্বজনদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এদিকে মঙ্গলবার রাতে বৃষ্টি হওয়ায় হাসপাতালে বারান্দায় থাকা রোগীদের বিছানাপত্র ভিজে যাওয়ায় আরো বেশি দুর্ভোগে পড়তে হয়েছে রোগী ও তার স্বজনদের।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com