শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার

পাবনা জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ মোঃ সাজ্জাদ উজ্জামান রিন্টু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে পাবনা সদর উপজেলার দক্ষিন রাঘবপুর মৃত আব্দুর রাজ্জাক পান্নার ছেলে।  পাবনা জেলা গোয়েন্দা শাখার জিডি নং-৩০৭, তারিখ ২৭/০৮/২০২৬ খ্রিঃ এর ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২৭/০৮/২০২৬ খ্রিঃ রাত ২২.০৫ ঘটিকার সময় পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর মহল্লার মেসার্স ওসামা ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহজনকভাবে অবস্থানরত একজন ব্যক্তিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করতে দেখা যায়। পরে ডিবি পুলিশের সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত ফুল প্যান্টের ডান পকেটে থাকা একটি সাদা পলিথিনের মধ্যে রাখা ১০ (দশ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন ঘটনাস্থলেই ডিজিটাল নিক্তির মাধ্যমে ওজন করা হয় এবং রাত সাড়ে ১০ টার সময় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রয় করার কথা স্বীকার করেছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(খ) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পাবনা জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com