শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, সে পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে পাবনা জেলার বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল। Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে মোঃ সেলিম (৪২) নামে এক ব্যক্তিকে ১শ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। ২৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ জানায়, সেলিম পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর মোহনের আটার মিল সংলগ্ন চারমাথার মোড় এলাকায় অবস্থান করছিল। এ সময় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি অভিযান দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মোঃ সেলিম (৪২), পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর, মোহনের আটার মিল এলাকার মৃত নজরুল ইসলাম এর ছেলে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে জিপারযুক্ত একটি সাদা রঙের পলিথিনে রক্ষিত অবস্থায় ১শ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ছত্রিশ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়, সে পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে পাবনা জেলার বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।এ ঘটনায় গ্রেফতারকৃত মোঃ সেলিম (৪২)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাবনা জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।