admin
- ৮ জুলাই, ২০২৬ / ২ Time View

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন থানা ও ফাঁড়ি এলাকায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে গত ৬০ দিনে মোট ৯৭১ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য। অপরাধ দমনের পাশাপাশি মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশকে গোপনে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।
পাবনার সচেতন মহলের মতে, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ ও মাদকমুক্ত পাবনা গড়ে তোলা সম্ভব।
Post Views: 3