বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনায় ৭৭ কেজি গাঁজা ১ টি ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

সেলিম মোর্শেদ রানা :
পাবনায় ৭৭ কেজি গাঁজা ১ টি ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১২ সিপিসি টু সদস্যরা। শনিবার দিবাগত রাত ১০টায় র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা সদর উপজেলা গাছপাড়া মোড়ে চেকপোষ্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ও জয়নাল আবেদীন নামে ২ যুবককে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিকট হতে ৭৭ কেজি অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা, যার মূল্য ২৫ লাখ টাকা হবে বলে মনে করেন র্যাব। এ দিকে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার বলেন বিশেষ কায়দায় ১টি ট্রাকে অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা বহন করছিল । র্যাব বলেন আটককৃত আসামি দেশের চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। রাতেই আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com