বুধবার, ২২ Jul ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

News Headline :
পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর

পাবনা আটঘরিয়ায় জুয়ার আসর থেকে যুবলীগ সভাপতিসহ ১৫জন আটক

Reading Time: < 1 minute

পাবনার আটঘরিয়ায় জুয়ার আসর থেকে উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফারসহ ১৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আটঘরিয়া থানা পুলিশ। বুধবার (২৭ জুলাই) দিবাগত রাতে ১২টার দিকে দেবোত্তর বাজার যুবলীগের কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন- উপজেলা যুবলীগের সভাপতি ও বরুলিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আজিজুল গাফ্ফার (৪৭), মৃত মজির উদ্দিনের ছেলে মো. সেলিম (৩৮), মো. রোস্তম প্রামানিকের ছেলে মো. লিটন (৩৫), কন্দপপুর গ্রামের মো. আবুল হাশেমের ছেলে মো. সজল (২৮), মৃত খালেকের ছেলে মো. উকিল আলী (৪০), মো. পলাশের ছেলে মো. সাগর (২০), দেবোত্তর গ্রামের মো. সামাদের ছেলে মো. মিজান (২৭), মৃত ইয়াছিন আলীর ছেলে আবু সাঈদ (৩৭), নাগদহ গ্রামের হারুনর রশিদ মন্ডলের ছেলে মো. বাবুল আক্তার (৪০), মৃত ধলু শেখের ছেলে মো. রফিক (৪০), চক ধলেশ্বর গ্রামের মো. আনসার আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩৪), মৃত শুকুর আলীর প্রামানিকের ছেলে মো. মালেক (৩০), বিশ্রামপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে মো. আব্দুল হালিম (৫২), সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. হিরা (৩৫) এবং সদর থানার শাহাপুর জাশাদল গ্রামের মৃত মজুর ছেলে মো. রাজা (৩৫)।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবোত্তর বাজারস্থ উপজেলা যুবলীগ কার্যালয়ে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় হাতে নাতে উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফারসহ ১৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ৩৪ হাজার ৭শ’ টাকা ও জুয়াড়ি সামগ্রী উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com