বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনা ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

পাবনা ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবশের সময় লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) বিকেল ৪ টার এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম।
তিনি জানান, একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। তবে বিকল্প পথে বাইপাস ঘুড়ে বাকী ট্রেনগুলো চলাচলের ব্যবস্থা করা হচ্ছে । সন্ধা সাড়ে ৬টা পর্যন্ত কোন প্রকার ট্রেন চলাচল করেনি।
তিনি আরও জানান, খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে তাদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এছাড়া তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাটির কারণ অনুসন্ধানে কাজ করছেন। তিনি এও জানান, সন্ধা সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com