বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫

পাবনা ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস এলাকায় এই ঘটনা ঘটে। এতে ছাত্র শিবির ও ছাত্রদলের অন্তত ৫ জন আহত হয়েছেন।
জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উভয় সংগঠনের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঈশ্বরদীর রেলগেট এলাকায় সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তারা ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ইন্সপেক্টর তদন্ত জামাল উদ্দিন। তিনি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য বা অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com