বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা ঈশ্বরদীতে নতুন ব্রীজের বেহাল দশা , প্রতিকারদাবী ভুক্তভোগীদের

Reading Time: 2 minutes

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি :
ব্রীজের দু-পাশের সিমেন্টের উজ্বল কালো দাগ এখনো দৃশ্যমান অথচ ব্রীজের উপরিভাগ দেখে মনেহয় কতইনা পুরাতন সদ্য নির্মিত এ কালভার্টটি।
ইট আর বালি এমন ভাবে উপড়ে পরেছে যেখানে গাড়ী তো দুরের কথা পায়ে হেটে পারাপারই যেন দুর্বিষহ! শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ২-নং ওয়ার্ডের অন্তর্গত নওদাপাড়া গ্রামে।

বর্ণনামতে, উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়ার সাথে নওদাপাড়া গুচ্ছগ্রামের সংযোগ স্থাপন কারী এ রাস্তাটি ব্যবহার করেন প্রায় তিন হাজার মানু্ষ।
বর্ষায় একবুক পানি জমানো এই রাস্তার দুপাশের পানি বের করতে ইউপির সদস্যরা রাস্তার মাঝে বসান সিমেন্ট ও রডের তৈরী চোঙ
সম্প্রতি সেই চোঙ্গের রাস্তাকে মেরামত করে সেটাকে মিনি কালভার্টে রুপান্তরিত করেন সংশ্লিষ্টরা।

কিন্তু মেরামতের মাত্র দু-মাস না পেরোতেই সেই কালভার্টটি ভেঙ্গে মুচড়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পরে। রাস্তার এমন দুরবস্তায় সংশ্লিষ্টদেরই দুষছেন সচেতন এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, বাজেট অনুযায়ী কাজ না করে শুধু লোক দেখানো কাজ করেছেন বলেই মাত্র দু-মাসের মাথায় রাস্তাটির এমন জড়সড় অবস্থা।
তিনি আরও বলেন, আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা এ সমস্ত কাজ গুলোকে মনিটরিং করুন এবং দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুন।
এ বিষয়ে দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম বকুল সরদার বলেন, এটি একফুট সোলিং করা একটি সাধারণ রাস্তা। সম্প্রতি এ রাস্তায় মহিষের গাড়ী এবং ভেকু চলাচল করায় রাস্তাসহ কালভার্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি রাস্তাটি দেখেছি এবং সেটি মেরামতের জন্য কাজের লোক ও লাগিয়েছি। আগামী কয়েক দিনের মধ্যেই রাস্তাটি পুনরায় সর্বসাধারণের চলাচল উপযোগী হয়ে উঠবে বলে মনে করছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com