বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২

রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, চোলাইমদ, হেরোইন, ট্যাপেন্টাডল, ইয়াবা ও নারীসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে বিভিন্ন অপরাধে মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় মহানগর পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। তিনি জানান , বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১২ জন, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য মামলায় ৩ জনসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চন্দ্রিমা থানা পুলিশ বালানগর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা সহ মোছাঃ রেখা বিবি ওরফে রেফাকে (৪৬) গ্রেফতার করে। দামকুড়া থানা পুলিশ মেদবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাইমদ সহ ফ্রান্চিস বিশ্বাসকে (২৩) গ্রেফতার করে। শাহমখদুম থানা পুলিশ ভূগরইল এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্টাডল ও ০.৭০ গ্রাম হেরোইন সহ মোঃ রবিউল ইসলামকে (২৭) গ্রেফতার করে। মতিহার থানা পুলিশ চরশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মোছাঃ মিলনী বেগম ওরফে মিলনাকে (৫৬) গ্রেফতার করে। এ ছাড়া বোয়ালিয়া থানা পুলিশ মালোপাড়া সোনাদিঘীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা সহ মাধব সরকারকে (৪৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com