admin
- ২৫ অক্টোবর, ২০২২ / ২০২ Time View
Reading Time: < 1 minute
এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী পাবনা:
ঈশ্বরদীর দাশুড়িয়ায় দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় অধিদপ্তরটির পাবনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক জহিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় মানবদেহের জন্য ক্ষতিকারক দ্রব্য মিশ্রণ ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় ঢাকা কিং বেকারি নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা এবং দাশুড়িয়া বাজারে একটি মিষ্টির দোকানে মেয়াদোত্তীর্ণ মিষ্টি পুনরায় বিক্রির উদ্দেশ্যে কারখানায় সংরক্ষণ করা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সামগ্রী উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অপরাধে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Post Views: 21