বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
হাফিজুর রহমান হাফিজ ঈশ্বরদী, পাবনা:
পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবে সিয়াম (০৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (০৮ এপ্রিল) দুপুর ১২ টার সময় ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্ব (সরদার) পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সিয়াম ঐ গ্রামের জুয়েল সরদারের ছেলে। এলাকাবাসী রাতুল ও সিয়ামের পরিবার সূত্রে জানাযায়, শুক্রবার পরিবারের সকলের অগোচরে সিয়াম ও তার দুই বন্ধু আকাশ ও আশিক বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের কিনারায় রাখা মাছের খাওয়ার দেওয়ার একটি চাড়িতে তিন বন্ধু উঠে পানিতে ভাসতে ভাসতে পুকুরের মাঝামাঝি জায়গায় পৌঁছালে চাড়িতে পানি উঠে তারা তিনজনই ডুবে যায়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।
ঘটনা টের পেয়ে স্থানীয়রা সিয়ামের মরদেহ উদ্ধার করে এবং অপর দুই শিশু আকাশ ও আশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সিয়ামের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।