শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার

পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার

Reading Time: < 1 minute

ওহিদুল ইসলাম সোহেল, ঈশ্বরদী, পাবনা
পাবনা ঈশ্বরদীর ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই স্থান থেকে এক সপ্তাহ আগে চুরি হওয়া আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে হার্ডিঞ্জ ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঈশ্বরদী উপজেলার যুক্তিতলা এলাকার মো. আরাফাত তার তিন বন্ধুকে নিয়ে একটি টিভিএস অ্যাপাচি আরটিআর (TVS Apache RTR) মোটরসাইকেল ব্রিজের নিচে পার্কিং করে আশপাশের এলাকায় ঘুরতে যান। এ সুযোগে আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন ব্যক্তি মোটরসাইকেলটির তালা ভেঙে চুরির চেষ্টা চালায়।
এ সময় ঈশ্বরদী থানা পুলিশের গোয়েন্দা শাখা (ডিএসবি) থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নিয়মিত টহলরত পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই মো. হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের আটক করেন। পরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মো. রোমান (২৫), সোনাইকান্দি গ্রামের সাইফুল ইসলাম চান্টুর ছেলে মো. আসিফ রহমান (১৮) এবং শীতলাপাড়া গ্রামের মৃত জুলাসেনের ছেলে কিশোর আপন (১৪)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে আগে চুরি হওয়া একটি টিভিএস 4V মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মোটরসাইকেলটি গত ১৭ জুলাই হার্ডিঞ্জ ব্রিজ এলাকার নিচ থেকে চুরি হয়েছিল।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, উদ্ধারকৃত মোটরসাইকেলসহ অন্যান্য আলামত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের দাবি, ঐতিহাসিক পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পর্যটক ও দর্শনার্থীদের আনাগোনা থাকায় মোটরসাইকেল চুরির ঘটনা রোধে নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com