সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা ঈশ্বরদীর ভাটামালিক মুক্তার মোল্লার কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী 

Reading Time: < 1 minute

মোঃ সবুজ মোল্লা,  ঈশ্বরদী পাবনা:
কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই  পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বসতি এলাকায় গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এ ইটভাটার কারনে পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব পড়েছে। এই ইটভাটায় কাজ করানোর জন্য নেওয়া হয়েছে উঠতি বয়সী শিশুদের । ভবানীপুর গ্রামের এলাকাবাসী  অভিযোগ করে বলেন, আমাদের গ্রামে প্রায় ১০০ টি পরিবার রয়েছে। ইটভাটার ধোয়া পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব পড়ছে। এখানে  শিশুদের দিয়ে ইটভাটার কাজ করায় ভাটা মালিক। ঐ এলাকার মাহবুব নামের এক ব্যাক্তি জানায়, ইটভাটা হওয়ার পর থেকে এই রাস্তায় কুত্তা গাড়ি, পাওয়ার টিলার,  ড্রামট্রাক, ট্রাক্টর ইত্যাদী চলাচলের কারনে আমাদের বাচ্চারা রাস্তায় উঠতে পারেনা। উঠলেও অনেক ঝুকিতে পড়তে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানায়, মাঝে মাঝে দেখি বিভিন্ন অফিসার আসে ভাটায়। ভাটায় সিসি ক্যামেরা থাকলেও গোপন রুমে মিটিং করে আবার বের হয়ে চলে যায়। একই এলাকার সেলিম হোসেন নামের এক ব্যাক্তি জানায়, এই ভাটার মালিকের নাম মুক্তার মোল্লা,  ভাটার ইটের নাম  আর. কে. বি.।  এই ভাটায় যে মাটি দিয়ে ইট বানানো হয় সেগুলো কৃষি জমি থেকে কেটে আনা হয়৷ আর এখানে ভারী যানবাহন চলাচলের কারনে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে৷  নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানায়, মুক্তার মোল্লার বাড়ি টেবুনিয়া বাজার এলাকায়।  তার নাকী অনেক আত্বীয় স্বজন আছে সকলেই মাস্তান। এদের সন্ত্রাসী বাহিনী আছে৷ এদের বিরুদ্ধে কথা বললে এলাকায় টিকে থাকতে পারব না। একারনে আমরা মুখ খুলিনা । এ সকল বিষয়ে ভাটা মালিক মুক্তার মোল্লার কাছে জানতে চাইলে তিনি সকল কাগজপত্র ঠিকঠাক করেই ভাটার কাজ শুরু করেছি বলে জানায়।
তবে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল ইসলাম জানায়, R.K.B নামক ভাটায় পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। অবৈধভাবে চলছে এই ভাটা। অতি দ্রুত এ ভাটার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com