বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

পাবনা  ঈশ্বরদীর ৬ জনসহ জেলার মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার

পাবনা জেলা পুলিশের মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ঈশ্বরদীর ৬ জনসহ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Reading Time: < 1 minute

জাহাঙ্গির আলম, ঈশ্বরদী পাবনা :
পাবনা জেলা পুলিশের মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ঈশ্বরদীর ৬ জনসহ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (১৩ জুন) রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবন, মাদকদ্রব্য সংরক্ষণ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।
অভিযানের অংশ হিসেবে আটঘরিয়া থানা পুলিশ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা ও সহায়তার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মাহফুজুর রহমান (২৪), তুষার (২৯) এবং সেকেন্দার আলী (২২)। তাদের কাছ থেকে একটি বোল্ট কাটার, একটি প্লায়ার্স, দুটি রেঞ্চ, একটি স্ক্রু ড্রাইভার, দুটি লোহার রডের টুকরা ও একটি রশি উদ্ধার করা হয়।
এছাড়া আমিনপুর থানা এলাকায় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সাঁথিয়া থানা এলাকায় একজন মাদকসেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।
বেড়া থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে ঈশ্বরদী থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চরমপন্থা ও সকল ধরনের অপরাধ দমনে তারা দৃঢ় প্রতিজ্ঞ। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com