বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার

পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
পাবনায় অনলাইন জুয়ার আসর থেকে চার জুয়ারুকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২, সিপিসি-২ (এসআরবি-১২) পাবনা ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নাধীন বৃহস্পতিপুর বাজারে একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের শুকুর আলী (৩৫) ও শরিফুল ইসলাম (৪০), আতাইকুলা দিয়ারপাড়া গ্রামের ইকবাল হোসেন (৩২) এবং লক্ষীপুর গ্রামের একরামুল হক (৩৮)।
এসআরবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৫, ১৬ ও ২০ ধারায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পরে তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি-১২, সিপিসি-২।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com