বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনা ও রংপুরে শহীদ জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা:

পাবনা জেলা বিএনপি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। আজ বেলা ১২টায় শহরের গোপালপুর লাহেড়ী পাড়ায় দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসুচী পালন করা হয়। এর আগে একটি শোক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালী ও আলোচনা সভা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের ব্যাক্তিগত সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবীদ হাসান জাফির তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ বিএনপি ও সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :
বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতম মিলাদ, খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে পৃথকভাবে রংপুর মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল ও কৃষক দল এই কর্মসূচী পালন করে। এতে উপস্থিত ছিলেন, বিএনপি’র রংপুর মহানগর শাখার আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু , সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (রংপুর বিভাগ) ও রংপুর জেলা শাখার সভাপতি মোঃ নাজমুল আলম নাজু, ওলামা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ও রংপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহা: ইনামুল হক মাজেদী, মহানগর যুবদলের সভাপতি নুরনবী চৌধুরী মিলন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, ওলামা দল রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ নুরুল হক শাহ, সহ-সভাপতি মাওলানা মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। এতে রংপুর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com