মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা গণপূর্ত বিভাগের অনিয়ম ও দূর্নীতির খবর প্রকাশিত হওয়ায় দুই গ্রুপের সংঘর্ষ! আহত ৫

Reading Time: < 1 minute

বিশেষ প্রতিনিধি, পাবনা:
গত বুধবার (২৪-০৮-২০২২ইং) পাবনা গণপূর্ত বিভাগের অনিয়ম ও দূর্নীতি অভিযোগটি পত্রিকায় প্রকাশিত হওয়াকে কেন্দ্র করে নয়ন গ্রুপের সাথে তুষার গ্রুপের সংঘর্ষ হয়। এতে আহত হয় নয়নের ছেলেসহ ৫ জন, তাদেরকে বাসায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাবনা সদর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। এই রির্পোটটি লেখা পর্যন্ত উভয় পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করে নাই। তবে নয়নের পক্ষ থেকে নয়নসহ তার পরিবারের জানমালের নিরাপত্তার রক্ষার্থে পাবনা সদর থানা একটি সাধারণ ডায়রী করেছে বলে জানা গেছে। সাধারণ ডায়রী থেকে জানা যায়, গত বুধবার (২৪-০৮-২০২২ইং) আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় নয়ন নিজস্ব প্রাইভেটকার যোগে আয়কর রির্টান দাখিলের উদ্দেশ্য ট্র্যাক্স (আয়কর) অফিসে যায়। সেখানে তুষার ও তার ভাই রাজিবসহ ১০/১২ জন মিলে নয়নকে আক্রমন করার চেষ্টা করে। নয়ন কোনভাবে বাসায় চলে আসে। পরে আনুমানিক দুপুর ২.০০ ঘটিকার সময় তুষার, রাজিবসহ ৪০/৫০ জন এসে নয়নের বাসার আশেপাশে অবস্থান করে নয়নের ছেলে ও নয়নের স্ত্রীর মামাতো ভাইকে মারধর করে। এসময় নয়নের গ্রুপের লোকজন বাধা সৃষ্টি করতে গেলে তাদেরকেও মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে ২ রাউন্ড গুলি করে, তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য নয়ন তার লাইসেন্সকৃত শর্টগান দ্বারা ২ রাউন্ড ফাঁকা গুলি চালায়। সংবাদ পেয়ে পাবনা সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। একাধিক সূত্রে জানা যায়, গত ১১-০৮-২০২২ইং তারিখে দেশের একটি জাতীয় পত্রিকায় পাবনা গণপূর্ত বিভাগের অনিয়ম ও দূর্নীতি অভিযোগটি পত্রিকায় প্রকাশিত হওয়াকে কেন্দ্র করে নয়ন গ্রুপের সাথে তুষার গ্রুপের সংঘর্ষ বাধে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com