সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
গত ২ দিন আগে তারা বাবুর সাথে জেল গেটে দেখা করে আসেন। তখন বাবু সুস্থ্য ছিল। পরিবারের অভিযোগ বাবুকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা,পাবনা:
পাবনা জেলা কারাগারে বাবু (৫৪) নামে এক কয়েদীর মৃত্য হয়েছে । সোমবার (২১-০৯-২০২৬ইং) সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। জেলা কারাগারের সুপার মো: ওমর ফারুক জানায়, সোমবার ভোরে বাবু অসুস্থ্য হয়ে পড়লে তাকে পাবনা সদর হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে হাসপাতালের ভর্তি রেজিষ্টারে দেখা যায়, জরুরী বিভাগে বাবুকে আনার আগেই তার মৃত্যু হয়। নিহত বাবু চলতি মাসের প্রথম দিকে মাদক মামলায় ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত হয়ে কয়েদি হিসাবে পাবনা জেলা কারাগারে আটক ছিলেন। তার কয়েদি নাম্বার ৩৯১৯/এ। মো: বাবু খান পাবনা পৌর লস্করপুর এলাকার মৃত সেকেন্দার আলী খানের ছেলে।
কয়েদী বাবুর মৃত্যু ঘটনায় পাবনা জেল সুপার মো: ওমর ফারুক বাদী পাবনা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। মামলা ৯১/২৬, তাং-২১-০৯-২০২৬ইং। নিহত বাবুর ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জেলা কারাগার কর্তৃপক্ষ জানান।
এদিকে বাবুর মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, গত ২ দিন আগে তারা বাবুর সাথে জেল গেটে দেখা করে আসেন। তখন বাবু সুস্থ্য ছিল। পরিবারের অভিযোগ বাবুকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।