সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান, সুজানগর পাবনা:
বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সুজানগরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ এবং কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে পাবনা জেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল টি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা ভবনের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির আহমেদ শাওন, রবিন হাসান সম্রাট, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি এসএম সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ।