সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মজিবুল হক লাজুক,পাবনা:
ব্যাপক উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে পাবনা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
আজ দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা জেলা নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের হাতে দুইজন জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ নির্বাচনে প্রার্থীরা হলেন সাবেক জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ কামিল হোসেন ও সাবেক জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আ.স.ম ম আব্দুল রহিম পাকন। ব্যাপক জনসমর্থন ও সুধি মহলের উপস্থিতিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে মনোনয়নপত্র জমা দেন (জেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) আলহাজ¦ মোঃ কামিল হোসেন।
এ সময় তার সাথে ছিলেন আওয়ামীলীগ , যুবলীগ , ছাত্রলীগ ও আ.লীগের সহযোগী অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। তার আগে আওয়ামীলীগের মনোনীতি প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সকাল ১০ টা থেকে বিকেল ০৩ টা পর্যন্ত নির্বাচন কমিশনার চেয়ারম্যান প্রার্থী ও সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেন। আগামী ১৭ ই অক্টোবর সারাদেশের ন্যায় পাবনা জেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে। এ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন জমা দেন ৩৭ জন, মহিলা সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দেন ১৮ জন এবং চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন ২জন।