admin
- ১৭ জুন, ২০২৬ / ৪ Time View

পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
জনগণের সঙ্গে পুলিশের সেতুবন্ধন আরও সুদৃঢ় করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসাধারণের সমস্যা ও মতামত সরাসরি শোনার লক্ষ্যে পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ । তিনি উপস্থিত জনসাধারণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নাজমুল হক, অফিসার ইনচার্জ, আটঘরিয়া থানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল), পাবনা, প্রণব কুমার ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
পাবনা জেলা পুলিশ জনগণের আস্থা ও সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে ঘোষনা দেন।
Post Views: 5