সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা ডিবি পুলিশের  অভিযানে ৫ ছিনতাইকারী আটক

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :
ভিকটিম মোঃ মুনজিল প্রামানিক (২৭), পিতা-মোঃ শুকুর আলী প্রামানিক, সাং-চিথলিয়া মধ্যপাড়া, ইউনিয়ন-ফরিদপুর, থানা-ফরিদপুর, জেলা-পাবনা ডিবি অফিস পাবনা তে ইং ২৪/১১/২০২২ তাং এসে জানান যে, পাবনা সদর রেজিষ্ট্রি অফিসে জমির কাজের জন্য জমির দলিল ও নগদ ২৬০০০/-(ছাব্বিশ হাজার) টাকা নিয়ে দুপুর অনুমান ১২.১৫ ঘটিকায় পাবনা সদর থানাধীন পাবনা জজ কোর্টের বিপরীতে নতুন উকিলবারের গেটের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাতনামা ৫ জন লোক ভিকটিমের কাছে এসে তাকে চড় থাপ্পড় মেরে ও ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা নগদ ২৬০০০/-(ছাব্বিশ হাজার) টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়।
ভিকটিমের মৌখিক অভিযোগের বিষয়টি তাৎক্ষণিকভাবে ওসি ডিবি মুহম্মদ আনোয়ার হোসেন পাবনা, মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয় কে অবগত করলে স্যারের নির্দেশনা মোতাবেক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ পরিদর্শক জনাব মোঃ জিন্নাত সরকার এর নেতৃত্বে এসআই মোঃ তানভীর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ ভিকটিমকে সাথে নিয়ে পাবনা সদর থানাধীন সদর সাব-রেজিস্ট্রি অফিসের নির্মানাধীন বিল্ডিংয়ের ২য় তলায় অভিযান পরিচালনা করে আসামী ১। খন্দকার রাকিবুল ইসলাম নাঈম(৪০), পিতা-মোঃ খন্দকার রফিকুল ইসলাম, ২। মোঃ খাইরুল ইসলাম(৪৫), পিতা-মৃত আবুল হোসেন, ৩। মোঃ আবুল কালাম আজাদ ওরফে বাবু (৪৫), পিতা-মৃত সেকেন্দার আলী, সর্ব সাং-আটুয়া হাউসপাড়া, ৪। মোঃ মোবারক হোসেন(২৮), পিতা-মোঃ শাহিন তালুকদার, সাং-মাহেন্দ্রপুর, ইউপি-দোগাছী, ৫। মোঃ আব্দুস সালাম(৫৬), পিতা-মৃত সেরাজ মন্ডল, সাং-মন্ডলপাড়া, সর্ব থানা ও জেলা-পাবনাদের গ্রেফতার করেন এবং আসামীদের নিকট হতে বাদীর কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ২৬০০০/-(ছাব্বিশ হাজার) টাকা উদ্ধার করে জব্দ করেন। এ বিষয়ে ভিকটিমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com