মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর নির্দেশে জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও কিশোর গ্যাং অপতৎপরতা রোধে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এরই অংশ হিসেবে পাবনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিকুল ইসলাম ও ইন্সপেক্টর (অপারেশন) সঞ্জয় সাহার তত্ত্বাবধানে সোমবার (১৫ জুন) পাবনা বাস টার্মিনাল, অনন্তমোড়, গাছপাড়াসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক নির্মূল এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমনের লক্ষ্যে এ ধরনের নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
পাবনা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এবং নাগরিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের চলমান তৎপরতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com