সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
উজ্জল হোসাইন, বেড়া পাবনা:
পাবনার বেড়ায় বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালযের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম কে মারধর ও টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগে মানব বন্ধন করেছে স্কুলের শিক্ষক ও পড়ুয়া ছাত্রীরা । বহিষ্কৃত প্রধান শিক্ষক নায়েব আলীর বিরুদ্ধে। গতকাল বুধবার সকাল ১১ টায় স্কুলের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন,গত ২০/১১/২২ সকাল ৬ টায় রাজশাহির উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হোন। সি এনবি নামক বাজারে পৌছালে পুর্বের বহিষ্কৃত প্রধান শিক্ষক নায়েব আলী আগে থেকে পরিকল্পিত ভাবে সেখানে উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাস দেখা মাত্র ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি মারে ও টাকার ব্যাগ সহ ছিনিয়ে নেই, ও ধারালো অস্ত্র ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে উপস্থিত জিল্লুর রহমান, আরিফ হোসেন, জাহানঙ্গীর হোসেন তাকে উদ্ধার করেন। যাওয়ার সময় নায়েব আলী গালা গালি ও ভয়ভীকি দেখিয়ে চলে যায়। আজ ২১/১১/২২ এ বিষয়ে সাথিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। উক্ত মানব বন্ধনে সাবেক প্রধান শিক্ষক নায়েব আলীর বিভিন্ন অনিয়ম তার বিরুদ্ধে স্কুলের নানা অভিযোগ তুলে ধরেন স্কুলে পরিচালনা সদস্য সালাম ও স্কুলের সহ কারি শিক্ষক বৃন্দ।