সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা বেড়া উপজেলা চেয়ারম্যান বাবুর যৌন লালসার শিকার মা-মেয়ে ॥ প্রতারিত হয়ে মেয়ের আত্মহত্যা!

Reading Time: < 1 minute

বেড়া সংবাদদাতা, বেড়া পাবনা:
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা আওয়ামীলীগের সেক্রেটারী ও বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবুর যৌন লালসার শিকার মা-মেয়ে। প্রতারিত হয়ে মেয়ে রুপার (১৬) আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকার দক্ষিণখান থানাধীন আনিছবাগ এলাকার কাসেম সরকারের ৫ তলা ভবনে এ ঘটনা ঘটে। জানা যায়, এ ঘটনা ধামাচাপা দিতে চেয়ারম্যান বাবু মোটা অংকের টাকা খরচ করেছেন। তবুও ঘটনা গোপন থাকলো না। ঘটনা ফাঁস করে দিলেন বাবু চেয়ারম্যানের লালসার শিকার হওয়া মৃত রুপার মা আঙুরী খাতুন। আঙুরী খাতুন পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোঃ আনসারের মেয়ে ও বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়নের নাটিয়াবাড়ী এলাকার মৃত তোফাজ্জলের স্ত্রী। এ ঘটনা ধামাচাপা দিতে বাবুু চেয়ারম্যান দৌড়ঝাপ শুরু করে দেন। একপর্যায়ে পুলিশ প্রশাসনসহ আশেপাশের লোকজনের মধ্যে বাবুর অপরাধের বিষয়টি জানাজানি হলে বাবু আঙুরীকে হুমকি ধামকি দিতে থাকেন। বাবু চেয়ারম্যানের কথিত ছেলে আমিনপুর থানার ওসি রওশন আলীকে মোটা অংকের ঘুষ দিয়ে তার মাধ্যমে দক্ষিণখান থানার এসআই রিজিয়া (এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা) কে মোটা অংকের ঘুষ দিয়ে ম্যানেজ করে ঘটনা গোপন করার চেষ্টা করেন। দক্ষিণখান থানা পুলিশ ঘুষ পেয়ে এখন দাবী করছে- রুপা আত্মহত্যা করেছে। মৃত রুপার মা আঙুরীর দাবী সুরতহাল রিপোর্ট যেন বাবু চেয়ারম্যানের বিপক্ষে না যায়, সে জন্য বাবু চেয়ারম্যান রাজনৈতিক হস্তক্ষেপ প্রয়োগ করেে চলেছেন। তিনি আরও জানান, ১ বছর আগে তার মেয়ে রুপার নরসিংদি জেলায় বিয়ে ঠিক হলে নিজে বিয়ে করার জন্য সে বিয়ে ভেঙে দেয় বাবু চেয়ারম্যান।অভিযোগ রুপার মায়ের।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com