বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা যৌন উত্তেজক কারখানায় অভিযান ২ লাখ টাকা জরিমানা সিলগালা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা:
পাবনা শহরের শালগাড়িয়া পি. এন. রোড় মাছুম বাজার কসমিকো ইউনানি ল্যাবরেটরিসজ লিমিটেড অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ তৈরির কারখানার সন্ধান পেয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ । ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, ঔষধ তৈরির উপকরণ জব্দ করা হয়। এ সময় ভোক্তা অধিকার অইনের দুই লাখ টাকা জরিমান করা হয়। ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান জানান, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কারখানা স্থাপন করে অবৈধ যৌন উত্তেজক সিরাপ

ও ঔষধ তৈরি করে আসছিলেন। এসব অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ পাবনা শহর সহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে ডিবি পুলিশের একটি টিম বুধবার বিকেল ৫টার দিকে ভোক্তা অধিকার অইনে এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, ঔষধ এবং এসব তৈরির উপকরণ জব্দ এবং কারখানা মালিক হাকিম মোছাঃ মমতাজ পারভিন কে দুই লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করা হয়। এ সময় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও পাবনা জেলা ভোক্তা অধিকার সহ-পরিচালক আব্দুল সালাম উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘জেলা পুলিশের উদ্যোগে শহরকে সব ধরনের মাদক, অপরাধ ও সন্ত্রাসমুক্ত করার কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com