বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

পাবনা র‍্যাবের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
১।র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২।এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ০২/০৯/২০২৩ তারিখ ১২.৫০ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এর নেতৃত্বে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে Ôপাবনা জেলার পাবনা সদর থানাধীন চর ঘোষপুর সাকিনস্থ জনৈক মোঃ শফিকুল ইসলাম (৪৫) পিতা- মোঃ ইজিবর মন্ডল এর বাড়ির সামনে পাকা রাস্তার পাশ হইতে’ অভিযান পরিচালনা করে জিআর নং-২৮৩/১৩ (ঈশ^রদী), এস/সি নং-৫৮৭/১৩, স্মারক নং-৪৯, তারিখ ২১/০৪/২২; ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ১(ক) মূলের বিজ্ঞ আদালতের রায়ে ‘২ বৎসরের সশ্রম কারাদন্ড এবং ৩,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড’ সাজাপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী’কে গ্রেফতার করা হয়।
৩। গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ আহমদ উল্লা রুমি (৪৮), পিতা-মৃত সামছুল ইসলাম, সাং-চক পৈলানপুর (নয়নামতি), থানা-পাবনা, জেলা-পাবনা।
৪। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।
র‍্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com