শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

পাবনা র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পাবনা র‌্যাব ১২সিপিসি টু অভিযান দল।

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পাবনা র‌্যাব ১২সিপিসি টু অভিযান দল। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রুপবাটি এলাকা থেকে মোঃ সাইদুল ইসলাম(৩৫)কে গ্রেফতার করে। সাইদুল ইসলাম পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার মোঃ আব্দুস সামাদের ছেলে।
পাবনা র‌্যাব ক্যাম্প জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পাবনার চাঞ্চল্যকর হোসেন আলী হত্যা মামলার আসামী সাইদুল ইসলাম শাহজাদপুর রুপবটি এলাকায় একটি বাড়িতে আত্মগোপন করে আছেন। উক্ত তথ্যের ভিত্তিতে পাবনা র‌্যাব ক্যাম্প সিপিসি ২ কমান্ডার লেঃ কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযান দল সেখানে অভিযান পরিচালনা করে। সেখান থেকে সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত ৮ জুন সন্ধা ৭টার দিকে পাবনা সদর থানার লস্করপুর জামেয়া আশরাফিয়া মাদ্রাসার মেইন গেইট এর সামনে পাকা রাস্তার উপর মাদ্রাসা পড়–য়া শিশুর সামনে বাবা হোসেন আলী (৫৫) কে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। এই হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী আফছানা খাতুন(৪৫) বাদী হয়ে ৯জনের নাম উল্ল্যেখ সহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী সহিদুল ইসলাম এজাহারনামীয় ৬ নাম্বার আসামী। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তীতে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়ছে। আরো উল্ল্যেখ করা প্রয়োজন এই মামলায় পাবনা থানা পুলিশ এজাহার নামীয় আরো ৩ আসামীকে গ্রেফতার করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com