মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

পাবনা র‌্যাব কর্তৃক ২৯৯ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ ০২ জন গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
১।র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২।এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ২৬/০৯/২০২৩ তারিখ ১৫.১০ ঘটিকায় ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার সাঁথিয়া থানাধীন সিলন্দা (কবরস্থানপাড়া) সাকিনস্থ সিলন্দা হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে ২৯৯ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
৩। গ্রেফতারকৃত আসামীর নামঃ ১। মোঃ সাব্বির হোসেন (৩৫), পিতা-মোঃ মোক্কাস আলী, সাং- সেলুন্দা (মধ্যপাড়া), থানা-সাঁথিয়া, জেলা-পাবনা ২। মোঃ মোক্কাস আলী (৫৯), পিতা-মৃত নেফাজ সরকার, সাং-সেলুন্দা (মধ্যপাড়া), থানা-সাঁথিয়া, জেলা-পাবনা।
৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নিজ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় আসছিল।
৫। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাদেরকে পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com