সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এম আর রাসেল হোসাইন, পাবনা:
পাবনা র্যাব ১২ সিপিসি টু প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত মহাপরিচালক ডিআইজি মোঃ ইমতিয়াজ আহমেদ। বাৎসরিক পরিদর্শনের অংশ হিসাবে ২০২২ উপলক্ষে সিপিসি-২, পাবনা র্যাব ১২ কার্যালয় পরিদর্শন করেন র্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। ২৬ অক্টোবর বুধবার বিকাল ৪ টায় বার্ষিক প্রশাসনিক পরিদর্শন উপলক্ষে র্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), র্যাব ফোর্সেস, ডিআইজি মোঃ ইমতিয়াজ আহমেদ, (পিপিএম), সহ একটি প্রতিনিধি দল উপস্থিত হন। এসময় প্রতিনিধি দলকে সিপিসি টু অধিনায়ক সিনিয়র পুলিশ সুপার কিশোর রায় স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরে র্যাব এর অতিরিক্ত মহাপরিচালক, সিপিসি-২, পাবনা র্যাব ১২ এর বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার মোঃ ইলিয়াস উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তিনি মডেল প্রেসক্লাব পাবনার সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। এরপর তিনি র্যাব ১২ প্রধান কার্যালয় সিরাজগঞ্জের উদ্যেশে রওনা হন।