সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত 

Reading Time: < 1 minute

এম.জে সুলভ, পাবনা:
পাবনায় স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও  স্বাস্থ্যর মান উন্নত করার লক্ষে  যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৮ নভেম্বর) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে প্রায় দু’ঘন্টা ব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। পাবনা সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম ফারুক প্রিন্সের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর  আলী মুন্সী , সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী, জেনারেল  হাসপাতালের সহকারী পরিচালক ডা.ওমর ফারুক মীর, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ.স.ম আব্দুর রহিম পাকন, প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তা’রা। সভার শুরুতেই পাবনায় করোনা পরিস্থিতির কাটিয়ে  হাসপাতালের সেবার মান আরো উন্নত করাসহ হাসপাতাল  পিসিআর ল্যাব,  আইসিইউ সেবা, হাসপাতালে উচ্চ প্রবাহের অক্সিজেন সরবরাহ সহ সকল স্বাস্থ্য সেবা দেওয়া  তাগিদ দেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। তিনি আরো বলেন, আমরা চিকিৎসকদের পাশে আছি। সবধরনের সহযোগিতার জন্য প্রস্তুত আ.লীগ সরকার । সাধারণ মানুষের দোর গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছিয়ে দিতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের আন্তরিক হতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com