সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা সুজানগরে তথাকথিত বিবাহ রেজিস্ট্রার আরিফ বিল্লাহ কে ৫০ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা:

পাবনা সুজানগরে তথাকথিত বিবাহ রেজিস্ট্রার (কাজী) আরিফ বিল্লাহ কে বাল্য বিবাহের অভিযোগে আটক করে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর পৌরসভার ভবানীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সংলগ্ন এলাকার একটি বাসা বাড়ি থেকে বাল্য বিবাহের সময় থানা পুলিশ হাতে নাতে তাকে আটক করেছে।আরিফ বিল্লাহ ভায়না ইউনিয়নের মথুরা পুর গ্রামের ইসমাইল মাস্টারের ছেলে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তথাকথিত বিবাহ রেজিস্ট্রার আরিফ বিল্লাহ কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করেন। সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান জানান, পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১:৩৫ ঘটিকায় ভবানীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সংলগ্ন বাসা থেকে বাল্য বিবাহের সময় আরিফ বিল্লাহ কে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com