সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা সুজানগরে বিট পুলিশিং কার্যালয় পরিদর্শন করেন – পুলিশ সুপার আকবর আলী মুন্সী

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা:

পাবনা সুজানগর থানার বিট পুলিশিং কার্যালয় পরিদর্শন করেন, পাবনার নবাগত পুলিশ সুপার আকবর আলী মুন্সী। রোববার রাতে পাবনার সুজানগর থানার পৌরসভাধীন ১ নং ওয়ার্ডের ভবানীপুর ব্র্যাক অফিস সংলগ্ন বিট পুলিশিং কার্যালয় পরিদর্শন করেন, পাবনার নবাগত পুলিশ সুপার আকবর আলী মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন, পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, ইন্সপেক্টর (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী, মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী মাসুদ, শিক্ষক আলাউদ্দিন সহ পুলিশ সদস্য ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। পুলিশ সুপার আকবর আলী মুন্সী বিট পুলিশিং কার্যালয় পরিদর্শন কালে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিট পুলিশিং কার্যক্রম আরো গতিশীল করতে এই এলাকার মানুষের সহযোগিতা প্রয়োজন, আপনাদের সুবিধার্থে বিট পুলিশিং সেবা চালু করা হয়েছে। আপনাদের এলাকার আইনশৃঙ্খলার যে কোন সমস্যার সমাধানে পুলিশ কে তথ্য দিন, সমস্যা সমাধানে বিট পুলিশিং কার্যালয়ে সেবা দিবে পুলিশ সদস্যরা।এই জন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com