সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান, পাবনা :
পাবনা সুজানগর পৌরসভার আয়োজনে,”সামাজিক সম্প্রীতি অটুট থাক, সাম্প্রদায়িকতা নিপাত যাক ” প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক বন্ধন সুসংহত ও পৌরসভায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পাবনার সুজানগর পৌরসভার হলরুমে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর সঞ্চালনায় বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই,এন এ কলেজের অধ্যাপক আবুল হাশেম, শামসুজ্জোহা বুলবুল, সুজানগর বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম,শ্রী জয়ন্ত কুমার কুণ্ডু, কাউন্সিলর মুসফিকুর রহমান সাচ্চু প্রমুখ।এ সময় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, কাউন্সিলর আব্দুল হাই, আব্দুর রহিম, জায়দুল হক জনি, হেলাল উদ্দিন, জাকির হোসেন, মানিক হোসেন,চাম্পা খাতুন, জাহানারা খাতুন উপস্থিত ছিলেন।