রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫ মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা পাবনার রূপপুর প্রকল্পে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম  বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার-২২, কারাদণ্ড ৩ রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু

পাবনা-২ আসনে সংগীত শিল্পী ডলি সায়ান্তনির মনোনয়নপত্র বাতিল

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটানিং কর্মকমর্তা।
গতকাল রবিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়নপত্র বাতিল করেন। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান মু. আসাদুজ্জামান।
এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি আমি দ্রæত সমাধান করে আপিল করবো। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাবো বলে আশা প্রকাশ করছি।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেই উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com