বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত-১০

Reading Time: < 1 minute

এমআর রাসেল হোসেন, পাবনা:
প্রথম বর্ষের গুচ্ছভিত্তিক ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় মোটর সাইকেল রাখাকে কেন্দ্র্র করে ছাত্রলীগ বিশ^বিদ্যালয় শাখার সভাপতি ও সাধারন সম্পাদক গ্রুপের দুই কর্মীর মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে ধরে পরীক্ষা শেষ হওয়ার পর দুই গ্রুপ সংঘর্ষে জাড়িয়ে পরে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্ত্রিতি নিয়ন্ত্রন করেন।
তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবুর দাবী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মধ্যে কোন গ্রুপিং নেই। এদিকে একটি সুত্র জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘটনার কারন জানতে চেয়ে কারন দর্শানোর নোটিশ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com