বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পীরগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পিতা-পুত্র নিহত

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বোর্ডের ঘর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে আহত হয়েছেন ৩৫ জন। এর মধ্যে বেশ কয়েকজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন রামনাথপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামে আজিজুল ইসলামের পুত্র আলামিন মিয়া (৩৪) এবং আল আমিন মিয়ার ৪ বছরের পুত্র মাইন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বোর্ডের ঘর নামক স্থানে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী এনা পরিবহন এবং বগুড়া থেকে রংপুরগামি অনিন্দ পরিহনের সাথে একটি দ্রæতগামি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাবা ছেলে মারা যান। এ ঘটনায় আরো ৩০-৩৫ জন গুরতর আহত হন। আহতরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
বড় দড়গাহ হাইওয়ে থানার ওসি মজিবর রহমান বলেন, ত্রিমুখী সংঘর্ষে এনা পরিবহনের দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক উদ্ধার করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। চালকরা পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com