বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পীরগঞ্জে বড় ভাই হত্যা মামলায় ছোট ভাইসহ গ্রেফতার ২

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুরের পীরগঞ্জে আপন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা মামলার প্রধান আসামী ছোট ভাই সহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।র‍্যাব জানায়, গত ২৫ জুলাই রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের ওসমানপুর গ্রামের ছোট ভাই মো. মহিবুল ইসলাম (৩০) এবং ভগ্নিপতি মো. আব্দুল মালেকের (৩৮) ধারালো অস্ত্রের আঘাতে হেলাল মিয়া (৪০) খুন হন। মো. হেলাল মিয়া আসামিদের মাদক ব্যবসার কাজে বাধা নিষেধ করলে আসামিদের সাথে তর্কবিতর্ক শুরু হয়। তর্কবিতর্কের একপর্যায়ে এবং পূর্ব শত্রতার জের ধরে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২৬ জুলাই পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পরই আসামিরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে।এক পর্যায়ে বুধবার ঢাকা মহানগরীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে নিহতের ছোটভাই মৃত আব্দুর রহমানের ছেলে মো. মহিবুল ইসলাম (৩০) ও আপেল উদ্দিনের ছেলে আব্দুল মালেককে গ্রেফতার করে।র‍্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয় স্বীকার করে যে, ভিকটিম হেলাল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাতের মাধ্যমে হত্যা করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিদেরকে রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com