মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ পাবনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য নীলফামারী থেকে গ্রেফতার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক  কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পীরগাছায় যৌতুক না পেয়ে গৃহবধুকে হত্যা; স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর :
রংপুরের পীরগাছা উপজেলার পল্লীতে যৌতুক না দেয়া ও পরকীয়ায় বাঁধা দেয়ায় সাগরী বেগম (২১) নামের এক গৃহ বধুকে হত্যার অভিযোগে তার স্বামী রফিকুল ইসলাম অপু (৩৪) নামের এক আসামির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিচারক। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম পীরগাছা উপজেলার কান্দি কাবিলা পাড়া গ্রামের ওয়াহেদ মন্ডলের ছেলে।
মঙ্গলবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা রধীরগঞ্জ হাট রহমতপুর গ্রামের আজিমউদ্দিনের মেয়ে সাগরী বেগমের (২১) সঙ্গে বিয়ে হয় রফিকুল ইসলামের। বিয়ের সময় আজিমউদ্দিন তার মেয়ের সুখের জন্য যৌতুক হিসেবে এক লাখ ১৫ হাজার টাকা দেন। কিন্তু বিয়ের কিছুদিন পর রফিকুল আরও এক লাখ টাকা যৌতুক দাবি করে সাগরীকে চাপ দিতে থাকেন। সাগরী এতে রাজি না হলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ অবস্থায় রফিকুল ইসলাম অপুর সঙ্গে তার ভাবির পরকীয়া সম্পর্ক হাতে নাতে ধরে ফেলেন সাগরী। এ ঘটনায় সাগরীকে একবার হত্যা চেষ্টা করা হয়। পরে ২০১৭ সালের ২৯ ডিসেম্বর রাতের কোনো এক সময় সাগরীকে শ্বাসরোধে হত্যা করেন রফিকুল।
এ ঘটনায় আজিমউদ্দিন বাদী হয়ে রফিকুল ইসলাম অপু এবং তার মা, বাবা, ভাই ও ভাবিসহ ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে রফিকুলকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্যদের খালাস দেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন। তিনি জানিয়েছেন, স্বামীর পরকীয়া ও যৌতুকের বলি হয়েছেন সাগরী বেগম। আমরা এ রায়ে সন্তুষ্ট ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com