শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পূর্ব মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পরিদর্শনে এলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
৩রা জানুয়ারী শনিবার, পূর্ব মেদিনীপুরে পরিদর্শনে এলেন, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন, শুরু হয়েছে রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা, শান্তি ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ নিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ,
পরীক্ষা শুরু হয় সকাল নটা ৪৫ মিনিট থেকে, রাজ্যের প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দিচ্ছেন, তবে গতকাল এত আটোসাটো ব্যবস্থা নেওয়ার পরেও, মালদার দুই পরীক্ষার্থী প্রশ্নপত্র ভাইরাল করে দেওয়ার অভিযোগে তাদের পরীক্ষা বাতিল করেছে পর্ষদ, যা নিয়ে কার্যত উদ্বিগ্ন মধ্যশিক্ষা পর্ষদ। দ্বিতীয় দিনে পরীক্ষা সুস্থ ভাবে পরিচালনা হচ্ছে কিনা, তা দেখার জন্য তিনি পূর্ব মেদিনীপুরে পৌঁছে যান, প্রথমে তিনি কোলাঘাট কে টি পি পি হাইস্কুল ও পরে পাঁশকুড়া ঘোষপুর এবং ব্র্যাডলি বার্ট হাইস্কুলের পরীক্ষা খতিয়ে দেখতে যান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার মোট আটটি বিদ্যালয় পরিদর্শন করেছেন, জেলা কোন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং রাজ্য প্রশাসনও আমার সহিত সহযোগিতা করেছেন, আশাকরি এই জেলাগুলোতে পরীক্ষা সুষ্ঠুভাবে হবে, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় গতকালের প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নিয়েবলেন, কিছু অসাধু ব্যক্তি রয়েছেন। তা সংখ্যায় খুবই কম, তারাই এই ধরনের নেতিবাচক কাজগুলো করছেন, আমরা চাইছি পরবর্তী বছর আরো কঠিন পদক্ষেপের মাধ্যমে পরীক্ষা পরিচালনা করতে।
সাথে সাথে সকল পরীক্ষার্থীদের তিনি শুভেচ্ছা জানান, সবাই শান্তিতে ও নিয়ম-শৃঙ্খলা ভাবে পরীক্ষা দিক এই আশা কামনা করেন ,যাতে কোনরকম গন্ডগোলের সৃষ্টি না হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com