বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলার অভিযোগ: পাবনায় কুপিয়ে জখম ৬, স্বর্ণালংকার লুট

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতাঃ

পাবনার সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পিপড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের ওপর পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে অতর্কিত এ হামলায় নারীসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। হামলার সময় স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এবং বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ২৩ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে পিপড়ী গ্রামের একটি পাকা সড়কে পূর্বপরিকল্পনা অনুযায়ী ওঁত পেতে থাকা একদল হামলাকারী সাব্বির খান (১৮)-এর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে ঘিরে ফেলে প্রথমে গালিগালাজ করে এবং পরে নির্দেশ পেয়ে একযোগে আঘাত শুরু করে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা হাসুয়া, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, ডিবি স্টিক ও ইটের টুকরোসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। হামলায় সাব্বিরের ডান হাত ভেঙে যায় এবং বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

সাব্বিরের চিৎকারে তার পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও নির্বিচারে হামলা চালায়। এতে সুমন (৩০), শামীম (৪০), মিতানুর (৪০), মোমিন (৪৫) ও পারভীন (৩৪) গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সুমনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপ দেওয়া হয়, যা তার জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় মিতানুরকে মাটিতে ফেলে মারধর করে তার গলা থেকে আনুমানিক ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে হামলাকারীরা তার বাড়িতে ঢুকে টিনের বেড়া কেটে ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত সুমনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন ধরে উত্তেজনা থাকলেও এ ধরনের সহিংস হামলার বিষয়ে আগে থেকে কোনো কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ঘটনায় ভুক্তভোগী মিতানুর বাদী হয়ে পাবনা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযোগে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩৭৯ ও ৪২৭ ধারার উল্লেখ রয়েছে।

পাবনা সদর থানার এক কর্মকর্তা বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।” তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না হওয়ায় ভুক্তভোগী পরিবারে উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com