বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পোশাক শিল্প নিয়ে সহিংসতা করলে শক্ত ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
পোশাক শিল্প নিয়ে যারা সহিংসতা করবে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি। এসময় মন্ত্রী বলেন, পোশাক শিল্পে বিদেশিদের কোনো চক্রান্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে দু’পক্ষের সঙ্গেই আলোচনা চলছে। পার্শ্ববর্তী দেশগুলোর মজুরি কাঠামো যাচাই করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের শুরুতে তা কার্যকর করা হবে। এ নিয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে।
বুধবার সকালে রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার নব্দীগঞ্জ অপু মুনশি ক্যান্সার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশে অনেক সরকার ক্ষমতায় বসলেও শুধুমাত্র আওয়ামী লীগ সরকার পোশাক শ্রমিকদের নিয়ে ভেবেছেন। ২৫শ টাকার বেতন নিয়ে গেছেন আট থেকে দশ হাজারে। এবারো সম্মানজনক বেতন বৃদ্ধির আশ্বাস দেন। যে সব দেশে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে সমস্যা হচ্ছে, এরকম তিন দেশের বাণিজ্য বন্ধ করতে চাচ্ছে বাইডেন সরকার। এই তালিকায় বাংলাদেশ আছে কিনা উত্তরে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত এধরনের কোনো খবর নেই। তবে তিনি আশা করেন, এরকম সিদ্ধান্ত নেবেন না আমেরিকা।
তিনি আরও বলেন, দেশের অস্থির নিত্যপণ্যের বাজার স্বস্তি হতে আরো এক মাস সময় লাগবে। ইতোমধ্যে ডিম আমদানির বিষয়টি চূড়ান্ত হলেও কিছু টেকনিক্যাল কারণে সময় পিছিয়েছে। আলু আমদানিতেও তৎপর রয়েছে মন্ত্রণালয়। আমদানি ও রফতানিকারকরা এগিয়ে আসলে তাদের সহযোগিতা করা হবে। এসময় অপু মুনশি ক্যান্সার হাসপাতাল সংশ্লিষ্ট ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com