বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

প্রতিশ্রুতির ফুলঝুড়িতে ভোটারদের মন জয়ের চেষ্টা

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের পর তৃতীয়দিনেই প্রচার-প্রচারণা বেশ বেশ জমে উঠেছে। প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা প্রতিদিন সকাল থেকে গভীর রাত পযর্ন্ত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোটারদের নিজেদের কাছে বিভিন্নভাবে উপস্থাপন করছেন। এ যেন প্রতিশ্রুতির ফুলঝুড়িতে ভোটারদের মনজয়ের চেষ্টা। তবে এবারের নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের সাথে সমানতালে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। তবে কোথাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলেও এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে দেখা যায়নি।
এদিকে আজ সোমবার সন্ধ্যা ৬টায় রংপুর শিল্পকলা একাডেমী হলরুমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) ও সচিব মোঃ জাহাংগীর আলম উপস্থিত থাকাবেন বলে নির্বাচন কমিশন অফিস জানিয়েছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে গণসংযোগ, দুপুর হলেই বাড়ছে প্রচারণা। পাড়া-মহল্লায় দল বেঁধে প্রার্থীদের পক্ষে কর্মী-সমর্থকরা যাচ্ছেন ভোটারদের দ্বারে-দ্বারে। যেন প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে নির্বাচন। প্রচার-প্রচারণা, পথসভা, গণসংযোগ আর ভোটের জন্য বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। কুশল বিনিময়ের পর প্রার্থীরা কর্মপরিকল্পনার ছকও কষেছেন। করছেন ভোটের হিসেব নিকেষ। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তাদের সাথে কর্মী-সমর্থক ও আত্বীয়-স্বজন-শুভাকাংঙ্খীরাও নির্বাচনী মাঠে নেমে পড়েছেন।
গতকাল রোববার বেলা ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগে বের হন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। নগরীর হাজিরহাট, মুচির মোড়, চেয়ারম্যানের মোড়, মনোহর বাজার, সুকানচৌকি বাজার, হাসনা বাজার ও কেল্লাবন্দ কাচারি এলাকায় লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। বিকেলে নগরীর মাহিগঞ্জ, নগর মীরগঞ্জ বাজার, সাহেবগঞ্জ ও আরসিসিআই স্কুল মোড়ে পথসভা করেন।
একই সময়ে রংপুর নগরীর সিটি বাজার ও নবাবগঞ্জ এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তার সঙ্গে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভোটারদের হাতে নৌকা প্রতীকের লিফলেট বিলি করে ভোট প্রার্থনা করেন। পরে তিনি কেরানীরহাট ও ডুগডুগিরহাট এলাকায় পথসভা করেন।
এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান ম-ল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি এবং লতিফুর রহমান মিলনও বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।
নির্বাচন কমিশন জানায়, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ২৫৫ জন। এক্ষেত্রে ভোটের মাঠে মেয়র পদে ৯ জন প্রার্থী ছাড়াও ১১টি সংরক্ষিত আসনের বিপরীতে কাউন্সিলর পদে ৬৭ জন, ৩৩ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
এদিকে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন বলেছেন, আমরা চাই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। এজন্য প্রার্থী ও ভোটারসহ সবার সহযোগিতা থাকা চাই। নির্বাচনের প্রচারণায় যেন বিধি লঙ্ঘনের অভিযোগ না ওঠে, সে ব্যাপারে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের সজাগ থাকতে হবে। আচরণবিধি ভেঙে প্রচার চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রসঙ্গত: দেশের দ্বিতীয় বৃহত্তম এই সিটিতে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০১৭ সালের ২১ ডিসেম্বর এ সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে একটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হলেও এবার পুরো সিটির ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com